ডেস্ক নিউজ:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্লিপার বাস পুড়ে ছাই।
কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জে সড়ক দুর্ঘটনার পর রয়েল কক্স পরিবহনের একটি স্লিপার কোচে আগুন লেগে পুরো বাসটি পুড়ে গেছে। তবে বাসের সব যাত্রী নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হয়েছেন। এ ঘটনায় তেমন কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (১৭ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে ইলিয়টগঞ্জ রিলায়েবল সিএনজি ফিলিং স্টেশনের কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল রয়েল কক্স পরিবহনের স্লিপার কোচটি। পথে সামনে থাকা একটি গাড়িতে ধাক্কা দিলে বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এরপর বাসের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।
আগুন দ্রুত ছড়িয়ে পড়লে বাসের যাত্রীরা দ্রুত নেমে নিরাপদ স্থানে সরে যান। পরে মুহূর্তের মধ্যে পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে এবং বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
স্থানীয় প্রত্যক্ষদর্শী টামটা গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেন মোল্লা বলেন, বাসে আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যান। এ সময় বাসের সব যাত্রীকে নিরাপদে বের হয়ে আসতে দেখা যায়। তবে আগুনের তীব্রতা ছিল অনেক বেশি।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক ইসলাম জানান, সামনে থাকা একটি গাড়িতে ধাক্কার পর স্লিপার কোচটিতে আগুন লাগে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
তিনি আরও জানান, এ ঘটনায় তেমন কেউ হতাহত হননি। তবে বাসটির চালক ও স্টাফরা ঘটনাস্থল থেকে চলে গেছেন। ক্ষতিগ্রস্ত বাসটি হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
১১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মহাসড়কেই স্লিপার বাস পুড়ে ছাই
-
রিপোর্টারের নাম - আপডেটের সময় : ০৫:৪০:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- ৬৮ টাইম ভিউ
ট্যাগ:
জনপ্রিয় পোস্ট










