ডেস্ক নিউজ : কমলনগর উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে কমলনগর উপজেলা গণিত অলিম্পিয়াড ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। অধ্য ১২ আগস্ট বুধবার সকালে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ১৮০-এর অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের প্রাণবন্ত ও উচ্ছ্বসিত উপস্থিতি পুরো আয়োজনকে উৎসবমুখর করে তোলে।
শিক্ষার্থীদের মধ্যে গণিত ও বিজ্ঞানের প্রতি আগ্রহ বৃদ্ধি এবং পড়াশোনার প্রতি আরও উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।
ইতোপূর্বে কমলনগর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য কমলনগর উপজেলা প্রাথমিক বৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়েছিল। এ বছরও এ আয়োজন অব্যাহত থাকবে। শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং পড়াশোনার প্রতি আগ্রহ ও প্রতিযোগিতামূলক মনোভাব বাড়াতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও চলমান থাকবে।
এ আয়োজন সফল করতে সার্বিক সহযোগিতা করে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের বিএসসি শিক্ষকদের সংগঠন কমলনগর উপজেলা গণিত ও বিজ্ঞান সমিতি এবং সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ। এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ ও স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ এ আয়োজনে উপস্থিত থেকে উৎসাহ ও সহযোগিতা প্রদান করেন।
অলিম্পিয়াডে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার পরবর্তীতে পৌঁছে দেওয়া হবে। কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত উজ জামান বলেন শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও জ্ঞানচর্চার বিকাশে কমলনগরে এ ধরনের শিক্ষামূলক আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
রিপোর্টারের নাম 









