০৪:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১০টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ

  • রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : ০১:১৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১২২ টাইম ভিউ

ডেস্ক নিউজ : শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে ১০ হাজার টাকা পর্যন্ত নেওয়া কৃষি ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্তের ফলে ১ হাজার ৫৫০ কোটি টাকা এ মওকুফের আওতাভুক্ত হবে। এতে প্রায় ১২ লাখ কৃষক লাভবান হবেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার আনুষ্ঠানিক প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে নেমে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছিলেন, কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করে দেওয়ার। তার দল সরকারের গঠনের পরপরই এই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে হাঁটছে।

এদিকে, সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন, ‘ধরুন, একজন কৃষক ১০ হাজার টাকা ঋণ নিয়েছিল। এখন সুদসহ তার দায় ১৪ হাজার টাকা। এই কৃষক কতটাকা মওকুফ পাবেন?’

জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেছেন, ‘পুরোটাই…।’

এ সময় নাসিমুল গনি মনে করিয়ে দেন, ১৯৯১ থেকে ১৯৯৬ মেয়াদে খালেদা জিয়া সরকারের আমলে পাঁচ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ-আসল মওকুফ করা হয়েছিল।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

১০টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ

আপডেটের সময় : ০১:১৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬