১১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎস্পৃষ্টে কমলনগরে যুবকের মৃত্যু

কমলনগর (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাহাদ হোসেন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ ২৩ আগস্ট দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে হাজিরহাট ইউনিয়নের চর জাঙ্গালিয়া গ্রামের থুব মিঝি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাহাদ হোসেন ওই বাড়ির মো. মিস্টারের তৃতীয় ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘরের ওয়্যারিংয়ের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে তাকে উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
তরুণ বয়সে রাহাদের আকস্মিক মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। ছেলেকে হারিয়ে তার বাবা-মা শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

বিদ্যুৎস্পৃষ্টে কমলনগরে যুবকের মৃত্যু

আপডেটের সময় : ১১:৪৭:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬