১১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুই একদিনের মধ্যে মাধ্যমিক লেভেল এ বদলি শুরু

  • রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : ০৫:৫৫:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ৪৩ টাইম ভিউ

ডেস্ক নিউজ : সারাদেশের মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাগুলোতে ৭৭ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (১৭ আগস্ট) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, হাই স্কুল ও মাদ্রাসায় প্রায় ৭৭ হাজার শিক্ষক নিয়োগ দিতে হবে। সেটা দেওয়ার আগে যাদের বিভিন্ন দূর-দূরান্তে পোস্টিং রয়েছে, তাদের ট্রান্সফারের ব্যবস্থা করছি। আজকালের মধ্যেই সেটা শুরু করতে যাচ্ছি। ট্রান্সফারের বিষয়টার পর আমরা নিউ রিক্রুটমেন্টের দিকে যাচ্ছি।

অনুষ্ঠান শেষে ‘বদলির স্বচ্ছতা কীভাবে নিশ্চিত হবে?’ সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিষয়টি চালু হওয়ার পর দেখা যাবে। এখনই এই প্রশ্ন কেন?’

শিক্ষামন্ত্রী বলেন, আমরা শিক্ষকদের অবসর ভাতা সারাদেশব্যাপী সবাইকে দেওয়া শুরু করেছি। শিক্ষক নিয়োগের মোটামুটি প্রস্তুতিও সব ক্ষেত্রেই শুরু হয়েছে।

তিনি আরও বলেন, অনেক সময় ধরে আমাদের শিক্ষক নেই। প্রাথমিক বিদ্যালয়ে ৩২ হাজার হেডমাস্টার নেই। সেটার মামলা আমরা নিষ্পত্তি করেছি। পাবলিক স্কুলগুলোতে প্রতিষ্ঠান প্রধানের রিটেন পরীক্ষা শেষ করার পর মামলার সম্মুখীন হয়েছিলাম, সেটাও শেষ হয়েছে। কিছুদিনের মধ্যেই সেটার ভাইভার ব্যবস্থা করবো।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

দুই একদিনের মধ্যে মাধ্যমিক লেভেল এ বদলি শুরু

আপডেটের সময় : ০৫:৫৫:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬