লক্ষ্মীপুর : কমলনগর-রামগতিতে ভুলুয়া নদীর পানি প্রবাহে বাধা, আমন চাষ ব্যাহত
লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলায় টানা এক মাসের বেশি সময় ধরে বৃষ্টিপাতের কারণে ভুলুয়া নদী ও এর আশপাশের এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে দুই উপজেলার বিস্তীর্ণ ফসলি জমি পানির নিচে তলিয়ে যাওয়ায় আমন ধান রোপণ ব্যাহত হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, ভুলুয়া নদীতে মাছ ধরার জন্য বিভিন্ন ধরনের জাল ও অন্যান্য উপকরণ স্থাপন করে পানি প্রবাহে বাধা সৃষ্টি করায় জলাবদ্ধতা আরও প্রকট হয়েছে।
এ পরিস্থিতিতে জলাবদ্ধতা নিরসন ও নদীর স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করতে কমলনগর ও রামগতি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবার (১৮ আগস্ট) দিনব্যাপী জেলেদের সতর্ক করা হয়েছে। নদীতে পানি প্রবাহে বাধা সৃষ্টি করে এমন জাল ও অন্যান্য প্রতিবন্ধকতা অপসারণের জন্য জেলেদের ২৪ ঘণ্টার সময়সীমা দেওয়া হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে নির্ধারিত সময়ের মধ্যে নদীর পানি প্রবাহে বাধা সৃষ্টি করে এমন সব জাল ও প্রতিবন্ধকতা সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
১১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জলাবদ্ধতা নিরসনে জেলেদের ২৪ ঘণ্টার সতর্কবার্তা
-
রিপোর্টারের নাম - আপডেটের সময় : ০৪:৫১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
- ৬৩ টাইম ভিউ
ট্যাগ:
জনপ্রিয় পোস্ট









