ডেস্ক নিউজ :জাতীয়তাবাদী দল(বিএনপির) শতাধিক নেতা-কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। লক্ষ্মীপুর বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী। এসময় তাদের ফুলের মালা পরিয়ে
আনুষ্ঠানিকভাবে বরন করে নেনন জামায়াতের নেতৃবৃন্দ।
৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে স্থানীয় একটি রেষ্টুরেন্টে জেলা পৌর জামায়াত আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তারা জামায়াতে যোগদান করেন।
লক্ষ্মীপুর পৌর জামায়াতের আমির আবুল ফারাহ্ নিশান এর সভাপতিত্বে এতে নবাগতের শুভেচ্ছা প্রদান সহ দলীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহ সেক্রেটারী এড.মহসিন কবির মুরাদ, মাওলানা নাসির উদ্দিন মাহামুদ, যুব জামায়াতের শহর সভাপতি নাছির উদ্দিন, আইনজীবী নেতা এডভোকেট মাহির হাছান প্রমুখ।
যোগদানকৃতরা হলেন– লক্ষ্মীপুর পৌর যুবদলের সদস্য মেহেদী হাসান হেদায়াত, পৌর ৩ নং ওয়ার্ড শ্রমিকদলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন হিরন, একই ওয়ার্ড বিএনপি সেক্রেটারি আলমগীর হোসেন, জেলা সেচ্ছাসেবক দলের সাংস্কৃতিক সম্পাদক জোবায়ের হোসেন সুজন ও সদস্য জাহেদুল আবেদীন নিশান মোল্লা সহ শতাধিক নেতাকর্মী।
এসময় জামায়াতে যোগদানকারী জেলা সেচ্ছাসেবকদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক জোবায়ের হোসেন সুজন বলেন, দীর্ঘ চিন্তা-ভাবনার পর আমি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি। আমি মনে করি, এই দল ইসলামী আদর্শ ও নৈতিক রাজনীতির মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে কাজ করছে। সেই লক্ষ্যেই আমি তাদের সঙ্গে যুক্ত হলাম।
জেলা জামায়াতের এক নেতা জানান, বিভিন্ন রাজনৈতিক দল থেকে তরুণদের জামায়াতে ইসলামীতে যোগদানের প্রবণতা বাড়ছে, যা তাদের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।
রিপোর্টারের নাম 












