কমলনগর (লক্ষ্মীপুর): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ রামগতি-কমলনগর আসনের ৯ প্রার্থীর মধ্যে ৬ জনের মনোনয়ন পত্র বৈধ করা হয়েছে।
৩ জানুয়ারী আজ শনিবার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাছাই বাছাইয়ের পর এ ৬ প্রার্থীদের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়।
বৈধ হওয়া প্রার্থীরা হলেন- বিএনপির মনোনীত প্রার্থী এবিএম আশরাফ উদ্দিন নিজান, জামায়াতের মনোনীত প্রার্থী এআর হাফিজ উল্লাহ, জাতীয় সমাজ তান্ত্রিক দল-জেএসডির মনোনীত প্রার্থী মিসেস তানিয়া রব, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা খালেদ সাইফুল্লাহ, বাসদের প্রার্থী এ্যাড মিলন মন্ডল, গণ অধিকার পরিষদের প্রার্থী রেদোয়ান উল্লাহ খান।
এ দিকে প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য গড়মিল হওয়ায় স্বতন্ত্র প্রার্থী আ ন ম মঞ্জু মোরশেদ, শরাফ উদ্দিন আজাদ সোহেল ও নুরুল হুদা চৌধুরী মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।
রিপোর্টারের নাম 













